উত্তর মাদার্শায় সুন্নী সম্মেলন ও মিলাদ মাহফিল

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারী থানার অন্তর্গত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর মাদার্শা আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাজসেবক মো. হাসান তারেক চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা মুফতি কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী নেছারীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন রাউজান গহিরার মোবারক খীল শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন কাদেরী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাওলানা মোহাম্মদ আবদুস সবুর, মোহাম্মদীয় হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন এবং মাওলানা আবু তালেব আলকাদেরী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কমিটির আহ্বায়ক হাজী মুহাম্মদ সেলিম এবং সচিব হাজী মোহাম্মদ আলম খাঁন। মাহফিল উদ্বোধন করেন মাওলানা ফরিদুল আলম এবং পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব প্লাটিনামের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না