রেয়াজুদ্দিন বাজারে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না

সমিতির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আবুল হাশেম বক্কর

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবুল হাশেম বক্কর বলেছেন, রেয়াজুদ্দিন বাজারে কোনো প্রকার সন্ত্রাস কিংবা চাঁদাবাজি চলবে না। অবৈধ কোনো ব্যবসাও এখানে পরিচালনা করতে দেওয়া হবে না। বাজারের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে হবে, যে যার ইচ্ছেমতো বাজার চালাতে পারবেন না। ভুয়া বা নিজের ইচ্ছেমতো ভোটার বানানোর সুযোগ আর নেই; শুধু প্রকৃত ব্যবসায়ীরাই ভোটার অধিকার পাবেন।’

গত সোমবার রাতে নগরীর নতুন স্টেশন রোডস্থ একটি হোটেলে ঐতিহ্যবাহী রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬২০২৯ ইং)-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিএমপির কোতোয়ালী জোনের সাবেক এসি মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু তাহের ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল হোসেন। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আলী আব্বাস খাঁন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধউত্তর মাদার্শায় সুন্নী সম্মেলন ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান