চন্দনাইশ উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতারা আফরোজের অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল বুধবার বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের মেম্বার মধুসূদন দত্ত ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা বেগম। সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অভিলাষ মজুমদার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিলাষ মজুমদার, সাদিয়া নওরীন, উম্মে সালমা, লাকী চৌধুরী, মাহমুদা বেগম, শম্পা চৌধুরী। বক্তব্য রাখেন নবনির্বাচিত এসএমসি সদস্য বাপ্পী ধর, শফিকুল ইসলাম মিন্টু, রিপন দাশ, বিশ্বজিৎ দেব, মৌ মল্লিক, সুপ্তা চৌধুরী, এনী দাশ ও অভিভাবক পলাশ দেব। উপস্থিত ছিলেন প্রতিবেশী বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার, সাজেদা বেগম, উৎপল চৌধুরী, ফরমান উল্লাহ, হাবিব উল্লাহ, সীমা চক্রবর্তী, শিরীন আফরিন, টমচন দাশ, গৌরী দত্ত, সুরাইয়া আক্তার, মাহবুবুর রহমান, মো. জালাল উদ্দীন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, অজিত দে, রোজেন বৈদ্য প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্র–ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। তাঁর অবদান ও শিক্ষা–দক্ষতাকে ছাত্র–ছাত্রীরা আজীবন স্মরণ রাখবে।শেষে বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












