ঈদে মিলাদুন্নবী বয়ে আনুক কল্যাণের বার্তা

মো. এনামুল হক লিটন | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী। পবিত্র রবিউল আউয়াল মাসের আগমন আমাদের হৃদয়ে নিয়ে আসে এক পরম অনাবিল আনন্দ ও সুসংবাদ। এ বরকতময় মাসেই মহান আল্লাহ তাআলা সৃষ্টিজগতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত, রহমাতুল্লিল আলামিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে এ ধরায় প্রেরণ করেছিলেন। আমরা ধর্মপ্রাণমুসলিম উম্মাহ ও নবীপ্রেমী মানুষ পালন করি পবিত্র জশনে জুলুছে ঈদমিলাদুন্নবী। এ দিনেই আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (.)-এর পবিত্র ওফাত দিবস। বিশ্বমানবতার মুক্তির দিশারী নবী কুলের শিরোমণি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (🙂। তিনি ছিলেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। তিনি মুসলিম উম্মাহ্‌ তথা সমগ্র বিশ্বের মানব জাতির কল্যাণ ও রহমত স্বরূপ। যার গুণ ও মহিমা গাঁথা এ বিশ্বের শেষ দিন পর্যন্ত লক্ষ কোটি অযুতনিযুত প্রাণে প্রতিটি মূহূর্তে প্রতিধ্বনি হয়ে ফিরবে। এবারের জশনে জুলুসে ঈদএ মিলাদুন্নবী ৫৫তম মিলাদুন্নবী।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই জশনে জুলুছে ঈদমিলাদুন্নবীতে চট্টগ্রামের প্রতিটি প্রান্ত থেকে দলেদলে ক্লান্তিহীন পাঁয়ে হেঁটে এবং যানবাহনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে লাখো মুসলিম জনতা নবীর প্রতি মহব্বতশ্রদ্ধা নিবেদন ও তাজিমের উদ্দেশ্যে ছুটে আসবে।

বর্ণনাতীত এমন মুসলিম জনসমুদ্র দেখে মনে হবে যেন আসমান হতে জমিনে ফেরেস্তারাই নেমে এসেছে, পবিত্র মিলাদুন্নবীর প্রিয় নবীশ্রেষ্ঠ নবীর জন্মদিন আনন্দে শরীক হতে। যে নবীকে কেন্দ্র করেই এত সবকিছুর সৃষ্টি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে উন্মুক্ত গ্রন্থাগার প্রয়োজন
পরবর্তী নিবন্ধজ্বালানি স্বনির্ভরতা থেকে সমৃদ্ধ বাংলাদেশ