ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে সরকারি অফিসআদালতে টানা সাত দিন ছুটি থাকলেও চট্টগ্রামসহ সব বন্দরের কাস্টমস হাউজ দিয়ে ‘সীমিত’ পরিসরে আমদানিরপ্তানি চালু থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিন ছাড়া ছুটির বাকি দিনগুলোতে কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন খোলা থাকবে। খবর বিডিনিউজের।

ঈদে টানা সাত দিনের ছুটির বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় জমে উঠছে কোরবানির পশুর হাট
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জের সেই চিকিৎসকের ২১ বছর জেল