ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি বন্ধ থাকবে

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদউলফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। পবিত্র ঈদউলফিতর, ২০২৬ উদযাপন উপলক্ষ্যে গণপরিবহন চলাচল সংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গতকাল মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদউলফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। খবর বাসসের।

যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে হটলাইন নম্বর ১৬১০৭, মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০, বলছে আফগানিস্তান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২ এপ্রিলের পরিবর্তে ২১ মে