আনোয়ারার কেইপিজেডে অবস্থিত চট্টগ্রাম ইয়াংওয়ান নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপন এবং ১ম বর্ষের শিক্ষার্থীদের শিরাবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গত মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রদীপ হাতে শপথ, শিরাবরন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান নবীন শিক্ষার্থীদের দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ, মানবিক ও পেশাদার নার্স হিসেবে সফল ক্যারিয়ার গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি কেপিজেডের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম ইয়াংওয়ান নার্সিং কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে চট্টগ্রাম ইয়াংওয়ান নার্সিং কলেজের আধুনিক শিক্ষা ব্যবস্থা, মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ–সুবিধার বিষয় তুলে ধরেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।













