ইস্পাহানি-সিআইইউ স্পোর্টস কার্নিভাল সম্পন্ন

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ইস্পাহানিসিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সিআইইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে এবং ইস্পাহানী গ্রুপের পৃষ্ঠপোষকতায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। কার্নিভ্যালে মোট চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। যেখানে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ছালেহ জহুর এসই দল আর রানার আপ হয়েছে শেরে বাংলা দল। অন্যদিকে আন্তঃ বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে অংশ নিয়েছে দুটি দল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রেড উইংস দল আর রানার আপ হয়েছে অ্যাকোয়া ওয়ারিয়র্স দল। ২১ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত মেয়েদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে রেড উইংস দল আর রানার আপ হয়েছে ব্ল্যাক হক্স দল। এছাড়া শিক্ষককর্মকর্তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৬টি দল। এখানে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারিয়র্স দল আর রানার আপ হয়েছে লিজেন্ড স্ট্রাইকার্স দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নুরুল আবসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার (টি ট্রেড) তাজবির হাকিম, বিশ্বাবিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আবু সোহেল মাহমুদ। পরে উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে হরিণছড়া মুখ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা