ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস জুড়ে দিতে চান ট্রাম্প

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:৩৩ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে দলে দলে যোগ দিতে কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশকে অনুরোধ করেছেন। শনিবার এ দেশগুলোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতাদের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আব্রাহাম অ্যাকর্ডস হল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একগুচ্ছ চুক্তি। আরব আমিরাত ও বাহরাইন এরই মধ্যে তেল আবিবের সঙ্গে এ অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে। খবর বিডিনিউজের। সব দেশ যেন শিগগির আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে তার জোর অনুরোধ জানাচ্ছি আমি, আর ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, তাহলে তাদেরকেও এই অতুলনীয় বিশ্বজোটের অংশ করতে পারলে আমি সম্মানিত বোধ করবো, সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এমনটাই বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদে বাড়ি ফেরা : সঙ্গে যেসব ওষুধ রাখা জরুরি
পরবর্তী নিবন্ধবায়েজিদে জামায়াতের কর্মী সমাবেশ