আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নারী ফুটবলারদের প্রস্তুতিতে উৎসাহ দিতে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে ইমারাতুননেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালের তত্ত্বাবধানে ছাত্রদলের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু কাউছার এবং বায়েজিদ থানা ছাত্রদলের সদস্য সচিব অ্যাড. সৈয়দুর রহমান আকিব। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যগণ এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক ক্রীড়া উন্নয়নে নিজেদের আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












