সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে রাঙ্গুনিয়ায় ইমাম আহমদ রেজা খাঁ ফাজেলে বেরলভী (রহ.) স্মরণে আলোচনা সভা ও নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার পৌরসভাধীন গোচরা চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে ইসলামী ফ্রন্ট ও যুবসেনা রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। ইসলামী ফ্রন্ট ১নং ওয়ার্ড শাখার সভাপতি ছিদ্দিক আহমদ আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ মাহমুদুর রশীদ মাসুদ। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট পৌরসভা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুর রহিম। প্রধান বক্তা ছিলেন পোমরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাহেদুল ইসলাম।
ইসলামী যুবসেনা ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সহ–সভাপতি মুহাম্মদ জাহেদুল হক আল কাদেরী, মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ আব্দুস শাকুর, মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ হারুন, মুহাম্মদ আব্দুল মাবুদ আল কাদেরী।
বক্তারা ইমাম আহমদ রেজা খাঁ বেরলভীর (রহ.) সুফীবাদী দর্শন ও ইসলামী গবেষণায় অবদান স্মরণ করে বলেন, সমাজে শান্তি, সাম্য ও নৈতিকতা ফিরিয়ে আনতে আধ্যাত্মিক শিক্ষার বিকল্প নেই। পরে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং তাদের বরণ করে নেয়া হয়।











