ইপিজেড ও পতেঙ্গা এলাকায় দ্রুত ওয়াসার সেবা চালুর দাবি

পতেঙ্গায় মতবিনিময় সভা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

ইপিজেড ও পতেঙ্গা এলাকায় ওয়াসার পানির লাইন স্থাপন ও পানি সরবরাহ কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, ইপিজেড ও পতেঙ্গার মতো গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক এলাকায় এখনো ওয়াসার পানির লাইন স্থাপন না হওয়া অত্যন্ত দুঃখজনক। আধুনিক নগর ব্যবস্থাপনায় এমন পরিস্থিতি কল্পনাও করা যায় না। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সুপেয় পানির সংকটে রয়েছেন। তাই আর কালক্ষেপণ না করে অতিসত্বর এসব এলাকায় ওয়াসার পানির লাইন স্থাপন ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসীর ক্ষোভ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

গত ১১ নভেম্বর ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের আমির মো. ইউসুফ। ওয়ার্ড সেক্রেটারি মো. বেলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল মোতালেব ও থানা সেক্রেটারি মাওলানা বেলাল হাছন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধহোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতির সভা