ইনসাব পাঁচলাইশ থানা কমিটির উঠান বৈঠক

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ–ইনসাব পাঁচলাইশ থানা কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ–বিলসের সহযোগিতায় এক উঠান বৈঠক গতকাল সংগঠনের পাঁচলাাইশ থানা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা কমিটির সভাপতি মোস্তাফা শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, টিইইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ইনসাব চট্টগ্রাম জেলার আব্দুর শুক্কুর, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোঃ মহিন উদ্দিন, কার্যকরী সভাপতি আব্দুল হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিতার শব্দে বিপন্ন মানবতার বোবাকান্না
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে সুলভমূল্যে ভ্রাম্যমাণ কৃষকের হাট