ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শোক

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর মা পৌর কাউন্সিলর রিজিয়া বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, রিজিয়া বেগম মীরসরাই পৌরসভায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে এ পৌরসভাকে একটি সমৃদ্ধ পৌরসভা হিসেবে রূপান্তরের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধবিএমএ লেকে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ