ইউইএলএসএ’র কার্যকরী ও স্টিয়ারিং কমিটির সভা

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কনফারেন্স হলে গত ২ মে ইউইএলএসএ কার্যকরী ও স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে ও নাজনীন আনোয়ারের সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশেষ অতিথি ও উপদেষ্টা ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন। সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী ‘গঠনতন্ত্র’ প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপসি’ত সদস্যরা সংগঠনের বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে তাদের গঠনমূলক মতামত ব্যক্ত করেন।

ইউআইটিএস এলএলএ ব্যাচের প্রতিনিধি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, একটি সংগঠন এগিয়ে যাওয়ার জন্য সংখ্যার পরিমাণ নয় বরং গুণগত মানসম্পন্ন কয়েকজন ব্যক্তির সদিচ্ছা ও লক্ষ্য এক হওয়া দরকার। আমাদের সকল শিক্ষার্থীদের সে গুণগতমান অক্ষুণ্ন রয়েছে। সভায় গঠনতন্ত্র সংশোধন ও অনুমোদন দেয়া হয়। ব্যাংক হিসাব পরিচালনা, সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা, স্যুভেনিয়র ও অ্যালবাম প্রকাশ, পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন, লিগ্যাল এইড ও অ্যাওয়ারন্যাস প্রোগ্রাম বাস্তবায়ন, পিআইএল ও মানবাধিকার বিষয়ক নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কার্যকরী কমিটির সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাজ, তমা, আব্বাস, রাসিব, জাহিদ, মুক্তা, সাইফুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেখালেখি কঠোর সাধনা ও নিষ্ঠার বিষয় তার জন্য থাকতে হয় পর্যাপ্ত প্রস্তুতি
পরবর্তী নিবন্ধশান্তির হাটে ফুটওভার ব্রিজে জনদুর্ভোগ পরিদর্শনে এমপি এনামুল হক