আহলে বায়েত অনুসারী পরিষদের সেমিনার

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

আহলে বায়েত অনুসারী পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৪টায় এলজিইডি ভবন (কামরুল ইসলাম সিদ্দিকি) মিলনায়তনে ঐতিহাসিক গাদীরে খুম দিবস তথা পবিত্র বেলায়তের অভিষেক উদযাপন করা হয়েছে।

সুফি আলমগীর কবিরের সবাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভারত থেকে আমন্ত্রিত মেহমান আলহাজ্ব ড. মাওলানা ওলিউল্লাহ কাদেরি, আল্লামা ফুয়াদ ফারুকি, মাওলানা মঞ্জুরুল হক কাদেরি, জামাল উদ্দীন জাহাঙ্গীর, শাহজাহান আলী খান। এতে বক্তারা বলেন, মহান আল্লাহ তাঁর প্রিয় হাবীবের (সা🙂 পৌঁছে দেওয়া বিধিবিধান বাস্তবায়নের জন্যই লিডার (কান্ডারি) রেখে এসেছিলেন। বর্তমানে মাওলা আলী (🙂 এর নেতৃত্বে সঠিক চর্চার অভাবে মুসলমান দিশেহারা। তাই ঐতিহাসিক গাদীরে খুম দিবস তথা পবিত্র বেলায়তের অভিষেক উদযাপনের মাধ্যমে মাওলা আলীর (🙂 অতুলনীয় ফজিলত ও মর্যাদা জানার মাধ্যমে এর চর্চার জন্য উদোগী হওয়া মুসলমানদের আবশ্যক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে শোকরিয়া দিবস
পরবর্তী নিবন্ধকদম মোবারক এতিমখানার ছাত্র নিখোঁজ, থানায় জিডি