আসিয়া খাতুন হেফজ ও এতিমখানার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের উদ্যোগে আসিয়া খাতুন হেফজখানা ও এতিমখানায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোজাফ্‌ফর আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের পরিচালক ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউইকেটের বিশ্বরেকর্ড অখ্যাত বোলারের
পরবর্তী নিবন্ধভুটানকে হারিয়ে নারী সাফে নেপালের শুভসূচনা