আলী আকবর বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নির্বাহী সদস্য নির্বাচিত

| শনিবার , ১৪ জুন, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল তায়াকোয়ন্ডো–দো বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ আলী আকবর বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা : ১৪(৩) অনুসারে ১৫ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন –এয়ারভাইস মার্শাল মোঃ বদরুল আমিন(অবঃ) সভাপতি, এডভোকেট মোঃ আবুল খায়ের মিয়া– সহ সভাপতি, খালিদ হোসেন–সহ সভাপতি, কে এম রহমান বাপ্পি–সাধারণ সম্পাদক, গোলাম সাব্বির মাসুম– যুগ্ম সম্পাদক, রেজাউল করিম রিপন– কোষাধ্যক্ষ, সাহিদা আক্তার–সদস্য, মোঃ জাকির উদ্দিন–সদস্য, নাজমুস শাহদাত–সদস্য, সর্বজিৎ চন্দ্র সূত্রধর– সদস্য, মাহাম্মদ আলী আকবর–সদস্য, আল আমিন– সদস্য, শাহজাহান কবির হিরু–সদস্য, গোলাম জাকির–সদস্য, আসাদ বিন রনি–সদস্য। উল্লেখ্য যে, মোহাম্মদ আলী আকবর ১৯৯৭ সনে সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ও জাতীয় কারাতে রেফারি মোঃ আব্দুল হান্নান (কাজল) এর অধীনে কারাতে প্রশিক্ষণ শুরু করেন পরবর্তীতে আইটিএফ প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন দেশে আইটিএফ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে স্বর্ণ , রৌপ্য ও তাম্রপদক অর্জন করে বহু পদকে ভূষিত হয়ে দেশের সুনাম বয়ে এনেছেন। তিনি বর্তমানে আইটিএফ এর ৪র্থ ড্যান ধারি ও প্রধান প্রশিক্ষক এবং বাংলাদেশের সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রান করলেন অ্যালেন
পরবর্তী নিবন্ধটেস্ট ক্রিকেটে তিনশ উইকেট কামিন্সের