আলমদিনা হিলফুল ফুযুলের দিনব্যাপী সেবামূলক কর্মসূচি

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

মানবসেবা ও সামাজিক কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলমদিনা হিলফুল ফুযুল, পতেঙ্গা সংগঠন। উত্তর পতেঙ্গায় ১৯৯৫ সাল থেকে সংগঠনটি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী এক ব্যতিক্রমী সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম সূচনা হয়। দিনব্যাপী এই আয়োজনে দরিদ্রঅসহায় শিশুদের জন্য বিনামূল্যে খতনা (সার্কামসিশন) কার্যক্রম পরিচালনা করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা খতনা কার্যক্রমে শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।

এছাড়াও চোখের বিভিন্ন সমস্যায় ভোগা দরিদ্র রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। চক্ষু রোগীদের বিনামূল্যে ওষুধ, বয়স্ক রোগীদের জন্যও পৃথক চিকিৎসা সহায়তা প্রদান, সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ (খাতা, কলম) সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহনুর আলমের সভাপতিত্বে এবং সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ইসমাইল,সহ দপ্তর সম্পাদক সাহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন, সদস্য নুরুল হক ফাহিম এবং সাংবাদিক মোঃ হোসেন মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খতনা অপারেশন টিমে ছিলেন ডাঃ জাহেদ খান ও ডাঃ হানিফ খান জিলানী। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক টিমে ছিলেন ডাঃ সুমন তালুকদার, ডাঃ শুভ চক্রবর্তী, মোহাম্মদ জসিম উদ্দিন, সাঈদা সাইফা, ফারজানা আক্তার, অন্তু ভট্টাচার্য, আবু সুফিয়ান ও মোঃ জাহাঙ্গীর আলম।

সহযোগিতায় ছিল লায়ন্স চেরিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ও মমতা ক্লিনিক হাসপাতালের টিম সদস্য ডাঃ সুমনা নাজনীন, মমতাজ বেগম, পুষ্প মিতা চাকমা ও কোহেলিকা চাকমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক দিবস উপলক্ষে সন্দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত