বেসরকারি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আর্কের নিয়মিত আয়োজন পারিবারিক কাউন্সিলিং ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার হাটহাজারীর পশ্চিম শিকারপুরস্থ আর্ক কমিউনিটি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ‘সুস্থতা নির্ভর করে আসক্তি নির্ভরশীল ব্যক্তি ও তার পরিবারের সাথে চিকিৎসা প্রদানকারীর সমন্বয় এবং নিয়মিত যোগাযোগের উপর ’ এ বিষয় নিয়ে মতবিনিময়ে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। আসক্তির ধরন, প্রভাব, বিভিন্ন ক্ষতিসহ আসক্তি কালীন অবস্থায় একজন আসক্তের মানসিক, শারীরিক ও আচরণিক অবনমন এবং অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তনসহ অন্যান্য বিষয় নিয়ে অনুষ্ঠানে বিশদ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মোহাম্মদ জিসান চৌধুরী, ফারহানা আলম আরজু, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, প্রোগ্রাম অফিসার রিফাত বিন আরমান, জুনিয়র প্রোগ্রাম অফিসার ধ্রুব রাজ প্রমুখ। এ সময় প্রজেক্টরের সাহায্যে বিভিন্ন সচেতনামূলক স্লাইড প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












