আমিরভাণ্ডার দরবার শরীফের প্রাণ পুরুষ হযরত মাওলানা আবু ইউসুফ শাহ আমিরভাণ্ডারীর বার্ষিক ওরশ রবিবার (১০ মে) গাউছিয়া আমিরিয়া রহমানিয়া খেদমত কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। আমিরভাণ্ডার দরবার শরীফের পীরজাদা সৈয়দ আমির উদ্দীন শাহ আমিরভাণ্ডারীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ বাকী বিল্লাহ আজহারী, রাউজান উরকিরচর মুহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী, আমিরভাণ্ডার মল্লাবাড়ী জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইলিয়াস আল কাদেরী, জামেয়া আহমিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যাপক আল্লামা জয়নুল আবেদিন আল কাদেরী। আমির ভাণ্ডার দরবার শরীফের পীরদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশীদ আমিরী, পীরজাদা সামুনুর রশীদ আমিরী, গাউছিয়া আমিরিয়া রহমানিয়া খেদমত কমিটির সভাপতি শেখ খায়রুল বশর মাইজভাণ্ডারী, সাধারণ সম্পাদক ইমরানুল হক বাবলু। উপস্থিত ছিলেন আউলাদে আমির মাওলানা সৈয়দ মামুন রশিদ শাহ, মাওলানা সৈয়দ শামসুল রশিদ শাহ, মাওলানা সৈয়দ আছরারে আমির শাহ, সৈয়দ মোরশেদুজ্জমান শাহ, মাওলানা সৈয়দ আশরাফুজ্জমান শাহ, মোহাম্মদ জুনায়েদ আমিরীসহ পীর মশায়েক আলেমা উলামা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বার্ষিক ওরশ উপলক্ষে দিনব্যাপী খমতে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, ছেমা মাহফিল, মিলাদ, তরারুক বিতরণ করা হয়। সবশেষে আখেরী মোনাজাত করেন আমির ভাণ্ডার দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাওলানা আমির উদ্দীন শাহ আমিরভাণ্ডারী। এতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হযরত আবু ইউসুফ শাহ আমির ভাণ্ডারীর ভক্তরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













