আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বললেন জাপান অধিনায়ক

চোটে বিশ্বকাপ শেষ

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ অভিযান শুরুর আগে অনেক বড় এক ধাক্কা খেয়েছে জাপান। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলটির অধিনায়ক ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, লিভারপুলের এই খেলোয়াড়ের জায়গায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার শুতো মাচিনোকে দলে নেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ৩৩ বছর বয়সী এন্দো লিখেছেন, বিশ্বকাপে খেলতে না পারলেও আক্ষেপ নেই তার। ‘চোট পাওয়ার পর থেকে এই পর্যন্ত আমার সাধ্যমত সবকিছুই করেছি আমি, তাই আমার কোনো আফসোস নেই। জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। তাই এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে জাপান জাতীয় দলকে সমর্থন করব।’

আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ বিচ ফুটবলে চট্টগ্রাম বিভাগীয় বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধকো. ফাইনালে পটিয়া মোহামেডান