আনোয়ারায় দোকানের লকার ভেঙে ব্যবসায়ীর ৩ লাখ টাকা চুরি অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারায়া উপজেলায় দোকানের ভেতরের লকার ভেঙে ব্যবসায়ীর নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার বটতলী রুস্তমহাটের ‘জে আর রহমান মার্কেট’ এর বিসমিল্লাহ ক্লথ স্টোরে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবদুর রহিম (৫১) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবদুর রহিম জানায়, তিনি বটতলী রুস্তম হাটে অবস্থিত ‘জে আর রহমান মার্কেট’ এর একজন ব্যবসায়ী। বিসমিল্লাহ ক্লথ স্টোর নামে তার মালিকাধীন একটি কাপড়ের দোকান রয়েছে। গত শুক্রবার রাতে দোকানের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে একদল দুস্কৃতকারী দোকানের ভেতর প্রবেশ করে লকার ভেঙে ৩ লাখ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। গতকাল শনিবার সকালে দোকানে এসে এ ঘটনা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায় দুইজন অজ্ঞাত চোরের দল রাতে তালা ভেঙে এ ঘটনা সংগঠিত করে। তিনি আরো বলেন, চুরি হওয়া টাকাগুলো গত সপ্তাহে দুই দফায় ইসলামী ব্যাংক থেকে উঠিয়ে দোকানের লকারে রাখেন অন্য ব্যাংকে আমানত হিসেবে রাখার জন্য। কিন্তু তার আগে চোরচক্র চুরির ঘটনা সংগঠিত করে। এ ব্যাপারে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুটি বোটসহ আটক ২১
পরবর্তী নিবন্ধখেলনা পিস্তল ও ধারালো অস্ত্রসহ ৪ জনকে ধরে পুলিশে দিল স্থানীয়রা