আঞ্জুমানে রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আগামী ১ আগস্ট ‘যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা সভা, র্যালি ও ইমাম আহমদ রেযা খাঁন ব্রেলভীর (রহ.) ১০৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে আ‘লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৭ জুলাই রজভীয়া নূরীয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার সাথে কন্ফারেন্স প্রস্তুতি কমিটির এক মতবিনিময় সভা একটি রেস্টুরেন্টে অনুুষ্ঠিত হয়। মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজভীয়া নূরীয়া কমিটি আনোয়ারা শাখার সাবেক সভাপতি জাকির হোসেন সওদাগর। প্রধান অতিথি ছিলেন কন্ফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ এনামুল হক এনাম। আলোচনায় অংশগ্রহণ করেন মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুফতি নাজিম উদ্দীন নূরী, নিজাম চৌধুরী, ওসমান সওদাগর, আবু হানিফ, বাবু সওদাগর, আরিফুল ইসলাম হৃদয়, মোহাম্মদ রহিম, জামাল উদ্দিন, নঈম উদ্দিন, ওসমান তাহেরী প্রমুখ। প্রধান অতিথি আগামী ১ আগস্ট যৌতুক ও মাদকবিরোধী আলোচনা সভা, র্যালি এবং আ‘লা হযরত কনফারেন্স সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












