কেউ চায় শুধু সুখ সংসার
কেউ চায় ক্যারিয়ারও হোক,
কারো কারো ভালো থাকা দেখে
মুখ লুকিয়ে টিপ্পনী দেয় লোক।
কেউ আছে যারা সব বিলিয়েও
বিসর্জনে বিষাদ মাখে না মুখে,
কারো ধারণা আত্মত্যাগেই মুক্তি
সাহসী সত্তা এগোয় না সম্মুখে।
কেউ আবার একটু ভিন্ন রকম
হাসতে জানতে, বলতে জানে কথা,
লিখতে জানে নিজের জয়ের গল্প
লুকোয় না‘কো বেগুনি নীল ব্যথা।
বুঝলেন? সে–ই হলো আসল জয়ী
আপনাকে ভালোবাসতে পারে যে,
ছদ্মবেশীর ছন্দহীন নীল নকশায়
কী হবে আর মিথ্যে ভালো সেজে?







