আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া মাহফিল

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের ১ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মুনাওয়ার আহমদ, সমাজ সেবক শিল্পপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক প্রকৌশলী হারুন সালাম, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন পরিচালক সাহেদুল আলম কাদেরী, আঞ্জুমানের শবাগর রক্ষক কাম ইলেকট্টিশিয়ান মো. আজগর খান ও ড্রাইভার জহিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বাদ আছর হালিশহরস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিম খানায়, বাদ জুমা মোহরা নূরীয়া কাদেরীয়া শাহী জামে মসজিদ, ওয়াজেদীয়া এতিমখানা, পূর্ব মোহরা আজিজিয়া এতিমখানায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ ছাড়াও আঞ্জুমানের সাথে সম্পৃক্ত থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাহাঁদের রুহের মাগফেরাত কমনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আহসান উল্লাহ, মাওলানা মো. হাবিবুল্লাহ্‌। দোয়ায় অংশগ্রহণ করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য হরমুজ শাহ বেলাল, এতিমখানার সদস্য মো. দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, আবিদুর রহমান সোহেল, এতিমখানার সুপার মো. আজগর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের পীড়িতে বসলেন চাকসু ভিপি ইব্রাহিম রনি
পরবর্তী নিবন্ধনিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪