নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪

রাশিয়ায় কারখানায় আগুন

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

রাশিয়ার আমুর অঞ্চলে গ্যাস কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডে মাহিন উদ্দিন নামে আরও এক বাংলাদেশির প্রাণ গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয় বলে মস্কোতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান জানিয়েছেন। মাহিনের বাড়ি নরসিংদীতে। তার মৃত্যু নিয়ে ওই ঘটনায় চার বাংলাদেশির প্রাণ গেল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক আহত