চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ মহানগরীর উদ্যোগে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ১৫ মিনিটে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিতব্য এ গণসমাবেশে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ষোলশহর রেলওয়ে স্টেশন চত্বরে সেই ঐতিহাসিক দিনটির স্মরণে এটিই হবে প্রথম বৃহৎ গণসমাবেশ। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনমত সুসংহত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












