জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে গতকাল শনিবার মঞ্চস্থ হয় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে স্কেচ গ্যালারি নন্দনের ২য় নাট্যপ্রযোজনা ‘সাজঘর’এর নবম ও দশম প্রদর্শনী। নাট্যরূপ দিয়েছেন এবং নির্মাণ করেছেন শাহরিয়ার হান্নান। ‘সাজঘর’ কেবল একটি থিয়েটারভিত্তিক নাটক নয়, এটি মূলত একজন অভিনেতার শিল্পীসত্তা ও ব্যক্তি–সত্তার দ্বন্দ্ব এবং গ্রুপ থিয়েটারের সংগ্রাম ও আত্মত্যাগের বাস্তব ছবি। নাটকটিতে গ্রুপ থিয়েটারের মঞ্চের পেছনের নাটকটিতে অভিনয় করেছেন–সনজীব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান।
আজ রোববার শিল্পকলায় লোক থিয়েটার তাদের ৩ যুগে পদার্পণ উপলক্ষে বিকেল ৫টায় নাট্যকর্মী সম্মিলন, কথামালা ও নৃত্যায়োজনের পাশাপাশি সন্ধ্যে ৭টায় মিলনায়তনে মঞ্চস্থ করবে মঞ্চনাটক ‘একটি অবাস্তব গল্প’। বিমল বন্দ্যোপাধ্যায় রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন মনসুর মাসুদ। নাটকটিতে অভিনয় করেছেন বুশরা আল মোবাশ্বেরা, দীপ্ত দাশ, অন্তু, সৈকত দাশ, পাভেল চৌধুরী, রেহানা বেগম হেলেন, কেএম সাইফুল ইসলাম, বিকিরণ বড়ুয়া ও মনসুর মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।










