আজ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের বুদ্ধজয়ন্তী অনুষ্ঠান

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের আয়োজনে আজ শুক্রবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে উদযাপিত হবে বুদ্ধজয়ন্তী ২৫৭০। কর্মসূচির ১ম পর্বে ‘বুদ্ধের দর্শন ও তাঁর কালোত্তীর্ণ বিশ্বজনীনতা’ শীর্ষক আলোচনা সভা উদ্বোধন করবেন প্রফেসর রীতা দত্ত। প্রধান অতিথি থাকবেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া ও প্রফেসর ড. কুন্তল বড়ুয়া। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি বিপুল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন, উদযাপন পরিষদের আহ্বায়ক মঞ্চজ্যোতি সুমন টিংকু। সস্পাদকীয় প্রতিবেদন পেশ করবেন মহাসচিব শ্যামল চৌধুরী। ২য় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় রয়েছে ‘এসো ফিরে হে তথাগত’ শিরোনামে গীতিনৃত্যনাট্য, নাটিকা ‘অমানিশা’ এবং একক সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মুনা বড়ুয়া ও সঞ্চারী বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসনের নির্দেশনা