২৩ জুনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:০৪ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত করে আগামী ২৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল গতকাল বৃহস্পতিবার। তবে তদন্তের দায়িত্বে থাকা রমনা থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। সে কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জুন নতুন দিন রেখেছেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল জানান। খবর বিডিনিউজের।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছেএমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আযহায় নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান ডিসির
পরবর্তী নিবন্ধশি জিনপিং-কে বন্ধু বললেন ট্রাম্প,সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ