রাঙ্গুনিয়ার রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে রাস মহোৎসব উপলক্ষে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় সভা, সমবেত গীতাপাঠ, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, পদাবলী কীর্তন, লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী নামযজ্ঞ। উত্তর সাবেক রাঙ্গুনিয়া দিঘির পাড়ে অনুষ্ঠেয় উদ্বোধনী দিনের ধর্মীয় সভায় সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নির্মল কান্তি চৌধুরী। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন অনিল মজুমদার। এতে উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি নির্মল কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক সেবুব্রত রায় চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










