আজ জমিয়াতুল ফালাহ মসজিদ প্লাজায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন

| শনিবার , ২৯ নভেম্বর, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

আজ শনিবার আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারিগণ পবিত্র কোরআন থেকে মনোমুগ্ধকর কণ্ঠে তেলওয়াত করবেন। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এই মাহফিলের আয়োজন করছে। এ বছর শাইখ আহমদ আলজাওহারী–মিসর, কারী গোলাম নেযহাদ–ইরান, কারী আনোয়ারুল হাসান শাহ কাদেরী– পাকিস্তান, কারী নাযীর আসগার–ফিলিপাইন তেলওয়াত করবেন। পর্ষদের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বিখ্যাত ক্বারিদের কন্ঠে পবিত্র কোরআন শরীফের মনমুগ্ধকর তেলোয়াত শুনার জন্য সকলকে আহবান জানিয়েছেন। বিকাল তিনটা থেকে শুরু হয়ে মাহফিল রাত পর্যন্ত চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি অ্যাড. শাহাদাৎ হোসেন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধশিল্পকলায় আজ ত্রিতরঙ্গের ‘মরমীয়া’