দ্রোহ ও সাম্যের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। আজ সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে।
আলোচনা পর্বে অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, প্রাবন্ধিক সুভাষ দে, কবি ইউসুফ মুহাম্মদ, শিল্পী অধ্যাপক আবুল মনসুর, কবি অভীক ওসমান এবং উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি বেলায়েত হোসেন। এরপর উদীচী, বোধন, সুরাঙ্গন, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠন পরিবেশন করবে দলীয় সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক অমল কান্তি নাথ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শীলা দাশগুপ্তা ও নওশাদ আলম চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












