আজাদীর সাবেক ব্যবস্থাপক লোকমান হাকিম চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সাবেক ব্যবস্থাপক লোকমান হাকিম চৌধুরীর স্ত্রী উম্মে ছালেমা খানম গতকাল শনিবার বেলা ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী ও ৫ কন্যাসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ এশা শাহ আমানত শাহ (.) মাজার প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মিসকিন শাহ (.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকসহ নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উম্মে ছালেমা মরহুম শাহজাদা ফৌজুল কবির খানের সেজ কন্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএম আর খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধশিক্ষক শামীম উদ্দিন চৌধুরী