আইসিসির শাস্তির কবলে নাহিদ রানা

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কৃত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর আগ্রাসী ভঙ্গিতে তার দিকে ছুটে যান নাহিদ। এ সময় তিনি এমন ভাষা ব্যবহার করেন, যা প্রতিপক্ষকে উসকে দিতে পারে বলে মনে করেছে আইসিসি। এ কারণেই তার বিরুদ্ধে আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধঝরেপড়া ৪৬ তরুণ-তরুণী প্রশিক্ষণ শেষে চাকরির নিয়োগপত্রও পেলেন
পরবর্তী নিবন্ধবাবা ছিলেন সতীর্থ, ছেলে হলেন মেসির প্রতিপক্ষ