আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৭১তম সিন্ডিকেট সভা গত মঙ্গলবার কুমিরায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিয়োগ কমিটির সুপারিশ পেশ ও অনুমোদন, অর্থ কমিটির ১৯৬তম সভার (বাজেট সেশন) কার্যবিবরণী পেশ ও অনুমোদন, সিআরপি গভর্নিং বডির ৩৪তম সভার কার্যবিবরণী পেশ ও অনুমোদন এবং পিএসপি কমিটির ১৫৯তম সভার কার্যবিবরণী পেশ ও অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বিওটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, বিওটি সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসির প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান এবং আইআইইউসির রেজিস্ট্রার ও সিন্ডিকেট সভার সদস্য সচিব কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম।
সভায় বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সদস্য, হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











