আইআইইউসির প্রতিনিধিদের সঙ্গে শ্রীলঙ্কার সাবেক মন্ত্রীর বৈঠক

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং আন্তর্জাতিক বিষয়ক ও শিক্ষার্থী কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজুর রহমানের সঙ্গে শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী ও মুসলিম কংগ্রেসের উপনেতা ড. এম এল এ এম হিজবুল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি এ সাক্ষাতে দুই পক্ষের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক অংশীদারত্ব সমপ্রসারণ এবং শিক্ষার্থীদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আইআইইউসি ও শ্রীলঙ্কার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ বৈঠকের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন একাডেমিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগান কবিতা নৃত্য ও কথামালায় শেষ হলো চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধজুলাইয়ে নিহতদের স্মরণে লিডার্সের আলোচনা সভা