আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ৪৪তম ব্যাচের বিদায় ও ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ছাত্রীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হুদা। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য কামনা করেন। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













