অসুস্থ বিএনপি নেতা এম এ আজিজকে দেখতে হাসপাতালে খসরু

| বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে গতকাল সন্ধ্যায় দেখতে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ সময় নেতৃবৃন্দ এম এ আজিজের চিকিৎসার খোঁজ–খবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় পরিবারের সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মনজুর আলম মনজু ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান। পরে খসরু একই হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলমকেও দেখতে যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ মোড়ে বিভিন্ন যানবাহনকে মামলা-জরিমানা
পরবর্তী নিবন্ধলেখালেখির আড়ালে শিশু পর্নোগ্রাফি