অভিষেক

মোহাম্মদ গিয়াসউদ্দিন | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

তোমার প্রেমের পরশ ছোঁয়ায়,

জাগ্রত কর অন্তর,

প্রসারিত কর হৃদয়ের দ্বার,

অন্তরে দাও স্নিগ্ধতা,

হে চির মহান দাতা।

সদা রেখ এ মনে,

তোমার অনুভব

সে অনুভবের ছোঁয়া যেন লাগে,

সৃষ্টির পরতে পরতে,

হে চির মহান প্রেমসম্রাট !

তোমার প্রেমের প্রদীপ শিখা,

জ্বেলে উঠুক মানব মনের গহিনে,

তোমার প্রেমের অভিষেক হোক,

সারা ভুবন জুড়ে,

তোমারই পরম প্রেমের পরশ ছোঁয়ায়,

আমরা যেন খুঁজে পাই আমাদের স্বরূপ।

পূর্ববর্তী নিবন্ধসুস্বাস্থ্য বিকিয়ে দিচ্ছেন না তো এক গ্লাস রঙিন শরবতে?
পরবর্তী নিবন্ধমাটির কাছে মানুষের শেষ পরাজয়