গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা : গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার ব্যাবস্থাপনায় ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরায়েলী হত্যাকাণ্ড জুলুম নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবিতে ১৮ অক্টোবর দুপুর ১২ টায় কোর্ট হিল সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি এডভোকেট মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, গাউছিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার)। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, আঞ্জুমান ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ মুজিবুল হক, চট্টগ্রাম জেলা পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, গাউছিয়া কমিটির যুগ্ন–মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট এম. ফয়েজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন এডভোকেট কাজী নজমুল হক,এডভোকেট নূরুল ইসলাম, এডভোকেট কিরণ তৈয়ব, এডভোকেট ইয়াছিন খোকন, এডভোকেট রাশেদ ফারুকী, এডভোকেট এরশাদুর রহমান রিটু, এডভোকেট দিদারে আলম, এডভোকেট মোজাম্মেল ফারুকী, এডভোকেট আলী আক্কাস, এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট রাশেদুল ইসলাম, এডভোকেট আজম খান, এডভোকেট মাসুদুল আলম বাবলু, এডভোকেট শহিদুল আলম, এডভোকেট আজম খান, এডভোকেট ইসহাক, এডভোকেট এডিএম আরুছুর রহমান, এডভোকেট মোতাহের হোসেন রাসিফ, এডভোকেট আরিফ, এডভোকেট এস এম আরমান মহিউদ্দিন।
শাহ্ মালেকীয়া যুব কমিটি : ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর ইসরাঈলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গতকাল শুক্রবার শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মাওলানা মুনিরুল মান্নান আল–মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, শাহ্জাদা আতিকুল মিল্লাত আল–কুতুবী। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন আল–মালেকী। বক্তব্য রাখেন, রেজাউল হক গোফরান, মহিউদ্দীন ছগির, ফয়েজুল হক, বোরহান উদ্দীন আল–মালেকী, জিয়াউল হক মালেকী, জানে আলম জনি, হেলাল উদ্দীন, নাছির খান, হাসান। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ। এতে বক্তারা বলেন, এ কর্মসূচি থেকে বাংলাদেশে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে দ্যর্থহীনভাবে যুক্তরাষ্ট্র জানিয়ে দিতে চাই, এ হামলা দ্রুত বন্ধের উদ্যোগ নিন।
শিক্ষার আলো ফাউন্ডেশন : ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষার আলো ফাউন্ডেশন। শিক্ষার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম. আবুল ফয়েজ মামুন এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের নির্যাতিত–নিপীড়িত মুসলমানদের উপর অবৈধ ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসী হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে, তা নজিরবিহীন। ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর এভাবে অব্যাহত হামলা চালিয়ে বর্তমান ইসরায়েলি সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আবির্ভূত হয়েছে। অবৈধ দখলদার দস্যু ইসরায়েলি বাহিনী ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের আবাসন ভূমি জবরদখল করে তাদের উপর ব্যাপকভাবে জুলুম–নির্যাতন ও দখলদারিত্ব চালিয়ে আসছে। দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনে বর্বর গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে। তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
ওয়ার্ল্ড মানবাধিকার সংহতি পরিষদ : অব্যাহতভাবে ফিলিস্তিনে নারী শিশুসহ গণহত্যা বন্ধের দাবিতে নগরীর বহদ্দার হাট চত্বরে ওয়ার্ল্ড মানবাধিকার সংহতি পরিষদের এক বিক্ষোভ সমাবেশ সংগঠনের চেয়ারম্যান লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মোঃ সেলিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরানুল হক চৌধুরী বেলাল, মুহাম্মদ বখতেয়ার, জুনায়েদ শিকদার হিরু, সাংবাদিক সরওয়ার হোসেন চৌধুরী মানিক, মুহাম্মদ নুরুল কবির, সমাজ সেবক শেখ আহমদ, নুরুল ইসলাম, আবুল কাশেম সোহাগ প্রমুখ।
জুঁইফুল : স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন জুঁইফুলের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল শুক্রবার বিকাল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুঁইফুলের সভাপতি জিএম মামুনুর রশিদের সভাপতিত্বে ও শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্দান ইউনিভার্সিটির প্রফেসর ডা. হোসেন আহমাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোঃ ফখরুদ্দিন, বন্দর থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাহাদুর আলম ইমতিয়াজ, মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক আলমগীর বাদশা, ৩৯নং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জি.কে.এ ইন্সপেক্টর ইকবাল সেলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিফ হোসেন, যুল ইয়াক্বিন ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ইয়ার মুহাম্মদ জামশেদ, জুঁইফুলের নির্বাহী সদস্য মহিউদ্দিন সগির, শামিমুল ইসলাম চৌধুরী, আলী আজগর, মুহাম্মদ মুসলেহ উদ্দিন, মনির উদ্দিনসহ আরো অনেকে।
ইত্তেহাদুল আইম্মাহ : ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ইত্তেহাদুল আইম্মাহ নামের একটি সংগঠন। মানববন্ধনে চট্টগ্রামের ওলামা মশায়েখ, বিভিন্ন মসজিদের মুসল্লী, ছাত্র–শিক্ষক, পেশাজীবি, শ্রমজীবি সহ ইসলাম প্রিয় তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর আগ্রাবাদের বাদামতলী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। মানববন্ধনে নগরীর কট্টলী জাকেরুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান এর সভাপতিত্ব বক্তব্য প্রদান করেন মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মহিউদ্দিন সিকদার, মাওলানা নাজির কুতুবী, মাওলানা মুফতি ইজহার বিন নুরুল ইসলাম, মাওলানা মো খোরশেদ আলম গাজী, হাফেজ মাওলানা শরিফ মোহাম্মদ শাহজালাল, মাওলানা মুখলেছুর রহমান ও মাওলানা আনোয়ারুল আজিমসহ আরো উপস্থিত ছিলেন।













