নগরের হালিশহর থানায় দায়ের হওয়ার অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি–৭। তার নাম নুর ইসলাম (৩৮)। গত সোমবার রাতে রাজধানীর কোতোয়ালী থানার বাদামতলী হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ১২ অক্টোবর হালিশহর থানায় দায়ের হওয়া অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুর ইসলাম। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা। সে সন্দ্বীপের মাইটভাঙার মৃত নুর আলমের সন্তান।











