অপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতি বিকাশে হিজরী নববর্ষ উদযাপন অপরিহার্য

প্রস্তুতি সভায় বক্তারা

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্‌ বলেছেনসংস্কৃতি হচ্ছে একটি দেশ ও জাতির উন্নয়নঅগ্রগতির অনুঘটক। কোন দেশ ও জাতির সংস্কৃতিতে আঘাত হানলে সে দেশের ধ্বংস অনিবার্য হয়ে উঠে। মানুষ এবং পশুর মধ্যে তফাৎ নির্ণিত হয় সংস্কৃতির জোরে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, আমাদের সংস্কৃতিতে অনুপ্রবেশ ঘটেছে নানামাত্রিক অপসংস্কৃতির। ফলে আমরা না বাঙালিয়ানা রক্ষা করতে পারছি, না পারছি ইতিহাসঐতিহ্যের সুরক্ষা দিতে। বর্তমানে অপসংস্কৃতি আমাদের সামাজিক জীবনকে গিলে খেয়েছে। তাই অপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতি বিকাশে হিজরী নববর্ষ উদযাপন অন্যতম নিয়ামক হিসাবে কাজ করবে। উল্লেখ্য আগামী ১৭ জুন চটগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম আরবি বর্ষ বিদায় ও নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে গত ৪ জুন নগরীর চেরাগী পাহাড়স্থ শহীদ হালিম মিলনায়তনে প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। হিজরী নববর্ষ মঞ্চের সচিব মুহাম্মদ আলী আছগর খাঁনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনযুবনেতা আবদুল মালেক রেজভী, আহমদ রেজা, শিহাব উদ্দিন, প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল্লাহ্‌ আল মুমিন, সচিব ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, মাওলানা তাওহিদুল আলম রিয়াদ, ছাত্রনেতা শহীদুল ইসলাম, মামুনুর রশিদ, গোলাম মহিউদ্দিন ছিদ্দিকী, মুহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক এতিমখানার ছাত্র নিখোঁজ, থানায় জিডি
পরবর্তী নিবন্ধযুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণায় চট্টগ্রামে স্বাগত মিছিল