তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত বাফুফে অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনে জামালপুর জেলার কাছে হেরে গেছে চট্টগ্রাম জেলা। গতকাল শনিবার বিকালে ঢাকা বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জামালপুর ২ – ১ গোলে চট্টগ্রামকে পরাজিত করে। লিগ পর্যায়ে সূচি অনুযায়ী গ্রুপে আগামী ১৫ জুন চট্টগ্রাম বনাম নীলফামারী ও ১৭ জুন চট্টগ্রাম বনাম মাগুরার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।












