অনূর্ধ্ব-১৫ চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই ১৮ ও ১৯ অক্টোবর

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব–১৫ এর জন্য চট্টগ্রাম জেলা দল গঠন করা হবে। জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী ১৮ ও ১৯ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ১০টা হতে শুরু হবে। অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দেরকে অনলাইন জন্মনিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার জন্য বলা হয়েছে। যে সকল খেলোয়াড়ের জন্মতারিখ ০১–০১–২০১১ হতে ৩১–১২–২০১৩ এর মধ্যে শুধুমাত্র তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
পরবর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ৫ নভেম্বর