অনিল কুমার দাশ

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ–সভাপতি বিশ্বনাথ দাশ বিশুর পিতা অনিল কুমার দাশ (৯০) গত বুধবার সকাল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লায়ন আর কে দাশ রুপু, সাধারণ সম্পাদক রুভেল দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, বাগীশিক কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, ডা. অঞ্জন কুমার দাশ, সৌরভ প্রিয় পাল প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি খাতে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধতোফাইল আহমেদ চৌধুরী