অধ্যাপক একরামুল হক

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

নানুপুর লায়লাকবির ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এস এম একরামুল হক বুধবার দিবাগত রাত ১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আছর বাঁশখালীর কালীপুরের পালেগ্রামে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অধ্যাপক এস এম একরামুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেননানুপুর লায়লাকবির ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফখরুল আনোয়ার, কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মুসলেহ উদ্দীন আহমদ ও কলেজ পরিবার। তাঁরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধকমান্ডার নূরুল আলমের ইন্তেকাল