অধ্যক্ষ মীর কফিল উদ্দিনের ইন্তেকাল আজ জানাযা

আজাদী ডেস্ক | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিবাকশিস হাটহাজারী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মীর কফিল উদ্দিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল ৫.৩০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী তহুরীন সবুর ডালিয়া (প্রাক্তন অধ্যক্ষ, এনায়েতবাজর মহিলা কলেজ) এবং তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১১ টায় হাটহাজারীর মীর বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ মীর কফিল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেনব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সিবিইউএফটি উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম, চবি প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি৮২ এর সভাপতি প্রফেসর ফরমুজুল হক ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সদস্য সচিব অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মো. নূরুল আমিন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যক্ষ ফরিদ আহম্মদ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রয়াসের কেবিনেট সভা
পরবর্তী নিবন্ধআজ ডা. এ এম জাকেরিয়া চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী