বিচারপ্রার্থী জনগোষ্ঠীর সেবায় আইনজীবীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে

আইডি কার্ড বিতরণে সাঈদ আল নোমান এমপি

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

শিক্ষানবীশ আইনজীবীদের আইডি কার্ড বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি বলেছেন, মানবিক মূল্যবোধ ও মহত্ত্বের দিক থেকেও আইনজীবীরা শ্রেষ্ঠ। যারা কর্মশালায় অংশগ্রহণ করছেন ভবিষ্যতে আপনারাও আইনজীবী হয়ে এ পেশার মান মর্যাদা সমুন্নত রাখবেন। বিচারপ্রার্থী জনগোষ্ঠীর সেবায় অপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি আইনজীবীদের যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। প্রধান বক্তা ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ–সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

প্রধান বক্তা মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম বলেন, ভালো আইনজীবী হওয়ার প্রধান শর্ত হচ্ছে সততা এবং ধৈর্যতার সাথে নিজেকে প্রস্তুত করা। আজকে যারা শিক্ষানবীশ আইনজীবী সততার উপর অটল থাকলে তারাই একদিন নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আইন পেশায় সিনিয়রকে অনুকরণ করে আদালত অঙ্গনের শিষ্টাচার সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে। বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, আবুল মনছুর সিকদার, তৌহিদ হোছাইন সিকদার, বিলকিস আরা মিতু, মো. সরোয়ার হোসাইন (লাভলু), আলী আকবর, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, মোহাম্মদ হাসান, মোক্তার উদ্দিন সাগর, দিদারুল আলম টিপু প্রমুখ। উক্ত কর্মশালায় ৪শতাধিক শিক্ষানবীশ আইনজীবী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ১৯ তরুণের কর্মমুখী প্রশিক্ষণে নতুন পথচলা